শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে অর্ধশত বাড়িঘরে হামলা, আহত ২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 11:53 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে অর্ধশত বাড়িঘরে হামলা, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম্য দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাত থেকে রোববার (১৮ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে মামুন (৩৮),সম্রাট (১৬), মনির (৪০),রামিম (২০),  সাকিব (২০), বাছির মিয়া (৫১), সোহেল (৪০),  তাজিম (১০), সাগর (২৪), আশিক (৩২), রোকসানা (৫০) ও আলম (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী একটি গ্রুপে এবং দোলা বাড়ি গোষ্ঠীএকটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি গ্রুপকে দিচ্ছেন ইউপি আরজু মিয়া। এই দুই গ্রুপের সাথে সাবেক ও বর্তমান চেয়ারম্যানরাও রয়েছেন। তাদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর এবং বেশ কয়েকটি বাড়ি লুটপাট করা হয়। এই ঘটনায় অন্তত ২৫জন আহত হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনায় ১৪জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

Facebook Comments Box

Posted ১১:৫৩ পিএম | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |