জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 11:50 pm
কর্মস্থলেই অসুস্থ হয়ে মারা গেলেন ২৫০ শষ্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। কর্মস্থলেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ ফেব্রুয়ারিল বেলা ৩টার দিকে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক চিকিৎসক (আরএমও) ফয়জুর রহমান জানান, তত্ত্বাবধায়ক স্যার দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। রোববার জেলা প্রশাসনের একটি মিটিংয়ে যোগদান শেষে তিনি দুপুরে তিনি হাসপাতালে অফিস করতে ফিরে আসেন। হাসপাতালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়াতে হাসপাতালের কোয়ার্টারে তিনি একাই বসবাস করতেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালে রাখা আছে।
২৫০ শষ্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন কর্মকর্তা ও সেবিকাসহ একাধিক ব্যক্তি জানান, যোগদানের পর থেকে হাসপাতালের চিকিৎসা সেবায়ে বিরাট পরিবর্তন এনেছেন তিনি। হাসপাতালে চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের যথা সময়ে কর্মস্থলে যোগদান এবং কর্মস্থল ত্যাগের বিষয়ে এক প্রকার বাধ্য করেছেন। হাসপাতালের বিভিন্ন খাতে সরকারি রাজস্ব বৃদ্ধি করেছেন। তার যোগদানের পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সকাল ৮টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্যাথলজি বিভাগ খোলা থাকত। কিন্তু তিনি সকালের পাশাপাশি বৈকালিক সেবা, বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার জন্য রাত আটটা পর্যন্ত প্যাথলজি বিভাগ চালু করেন। তার সময়ে হাসপাতালে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন আসে। সেবার মানের দিক দিয়ে গত বছর সারা দেশে প্রথম হয়েছে এই হাসপাতাল।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এই আকস্মিক মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। নিহেতর স্ত্রী, সন্তান ও ভাই ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তাঁরা আসার পর জানাযা ও লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি ২০২১ সালের জুন মাসে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) পদে যোগদান করেন। গত ৩১ জানুয়ারি তিনি উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়ে এই হাসপাতালের তত্বাবধায়ক পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পান।
Posted ১১:৫০ পিএম | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya