শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় বাসরঘরে পড়েছিল নববধূর গলাকাটা মরদেহ,স্বামী পলাতক

  প্রিন্ট
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 6:09 pm

আখাউড়ায় বাসরঘরে পড়েছিল নববধূর গলাকাটা মরদেহ,স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাসরঘরে মোছা. তাছলিমা আক্তার ( ২২) নামে এক নববধূকে গলাকেটে হত্যা করে পালিয়েছে স্বামী মো. হামিদূল ভুইয়া(২৮)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ ইউপির হীরাপুর গ্রামের মো. হানিফ মিয়ার বাড়ীতে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।  ঘাতক হামিদূল হীরাপুর গ্রামের মৃত আ. লতিফ ভুইয়ার পুত্র। নিহত নববধু মোছা. তাছলিমা আক্তার জেলার সদর উপজেলার বাসুদেব গ্রামের আ. রাজ্জাক এর কন্যা।

ঘটনার পর থেকে ঘাতক সৌদি প্রবাসী মো. হামিদূল ভুইয়া পলাতক রয়েছে। এসময় ঘাতক হামিদূল তার আপন বড় ভাই হানিফ ভুইয়া কেও ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে। হানিফ কে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ৭/৮ মাস আগে হামিদূল ভুইয়া সৌদিতে থাকা অবস্থায় তাছলিমা আক্তারকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করে।  গত ১৫ দিন আগে হামিদূল সৌদি থেকে বাড়ীতে আসে। এরপর গত ১০ ফেব্রুয়ারী হামিদুল ভুইয়া তাছলিমাকে আনুষ্ঠানিক ভাবে তার বাড়িতে উঠিয়ে নিয়ে আসে। তাছলিমাকে উঠিয়ে আনার ৩ দিনের মধ্যেই অজ্ঞাত কারণে জবাই করে হত্যা করে  স্বামী হামিদূল পালিয়ে গেছে।

এঘটনায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ঘাতক হামিদকে গ্রেফতারে পুলিশ অভিযান করছে।

–আশরাফুল মামুন

Facebook Comments Box

Posted ৬:০৯ পিএম | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |