শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রাস্তা নিয়ে বিরোধ, আশুগঞ্জে চাচাতো ভাইয়ের ঘুষিতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 9:29 pm

রাস্তা নিয়ে বিরোধ, আশুগঞ্জে চাচাতো ভাইয়ের ঘুষিতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক রাস্তা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ঘুষিতে মো সোহেল মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায়  উপজেলার আড়াইসিধা বাজারের পাশের রঙিলা পারায় এই ঘটনাটি ঘটে। নিহত সোহেল একই এলাকার মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে রোকন উদ্দিন মিয়ার পরিবারের সাথে চাচা আবুল কাশেম মিয়ার ছেলেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাশেম মিয়ার ছেলে আলমগীর, খলিল, মাইনুদ্দিন ও রমজানের সাথে রোকন মিয়ার পরিবারের লোকজনের হাতাহাতি শুরু হয়। পরে সোহেল মিয়াকে আলমগীর , খলিল, মাইনুদ্দিন ও রমজান মিয়া ঝাপটে ধরে কিল ঘুষি মারতে শুরু করে। এসময় সোহেল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |