শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:49 pm

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় ৫০ বছর সময় লাগলেও সেটা দেওয়ার বিষয়টি আপেক্ষিক অর্থে বলেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এটা বিতর্কের বিষয় না। আমার দুখ হয় এই কারণে আপনাদেরকে (সাংবাদিক) ভালো কথা বললেও আপনারা অন্যভাবে নেন। আপনারা ক্ষেপে যান।’

তিনি আরো বলেন, হত্যার ৪২ বছরে আসামী ধরা, ২৪ বছরে রহস্য উন্মোচনের ঘটনা আছে। আমি সময়টা আপেক্ষিক অর্থে বলেছি। প্রকৃত দোষীদের চিহ্নিত করতে সময় লাগলেও দিতে হবে বুঝিয়েছি। যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করতে অনেক সময় লাগে। । যতই সময় লাগুক প্রকৃত অপরাধীদের ধরা হবে বলে তিনি জানান।

এ সময় তিনি বলেন, ‘আইনী কাঠামোতে বলা আছে যারা অপরাধী নয় তাদেরকে ধরা যাবে না। যারা প্রকৃত দোষী তাদেরকে ধরতে হবে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |