শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

গত নির্বাচনে অপশক্তির মোকাবেলা করে এগুতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:45 pm

গত নির্বাচনে অপশক্তির মোকাবেলা করে এগুতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, গত নির্বাচনে আমরা অপশক্তির মোকাবেলা করে এগুতে হয়েছে। সেখানে আপনাদের অবদান কখনো ভোলার নয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর যেমনি ভাবে তাঁর রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের ঋণ শোধ করে গেছেন। আমরা তার ঋণ এখনো শোধ করতে পারি নাই। তেমনি ভাবে রক্ত দিয়ে হলেও আপনারা যে, আমার জন্য অবদান রেখেছেন আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছেন তার ঋণ কোনদিন শোধ করতে পারবো না।

তিনি  শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ চত্তরে তাঁকে দেয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বিজয়নগর আমার স্বপ্নের উপজেলা। আপন মহিমায় তিনি বিজয়নগরকে ঢেলে সাজাবেন বলে ঘোষনা দেন।

এ সময় তিনি মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েম, তার একজন কর্মী হিসেবে যেন, সফলকাম হন, এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগীতা চান। পাশাপাশি বিএনপি-জামাতের মতো অপশক্তির ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মৃধা।

আলোচনা সভার আগে মন্ত্রীর হাতে দলীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা, ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

 

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |