শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, হাসপাতালকে লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:46 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, হাসপাতালকে লাখ টাকা জরিমানা

নানান অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও একটি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় ও ট্যাংকেরপাড় এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পক্ষে মেডিকেল অফিসার  ডা. আশরাফুর রহমান হিমেল, ডা. তাসনুভা তাবাসসুম নোভা, ডা. ফাইরোজ মায়িশ, স্যানিটারি ইন্সপেক্টর মো.ছফিউর রহমান  ও সদর মডেল থানার পুলিশ।

মেডিকেল অফিসার  ডা. আশরাফুর রহমান হিমেল জানান, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় শহরের কুমারশীলমোড়ে অবস্থিত চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া শহরের টেংকের পাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড টোটাল হেলথকেয়ার হাসপাতালে অভিযানে অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ন ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। হাসপাতালটিতে প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমান পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর  ৪০, ৫২ ও ৫৩ ধারায় উক্ত হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |