জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:37 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নিউ শমরিতা জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে নানান অসঙ্গতি পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মৌলভীপাড়ায় হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ। তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।
ডা. শামীমা সুলতানা জানান, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতাল বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাক্ষণবাড়িয়ায় হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে ব্যবহৃত ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। এসব যন্ত্রপাতি একবারের বেশি কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম নেই। কিন্তু ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ও ঔষধ গুলো বার বার ব্যবহৃত হচ্ছিল। তাছাড়া প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেছে। তাই ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা অনুযায়ী হাসপাতালটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি সর্তক করা হয়।
Posted ১০:৩৬ পিএম | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya