শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় তোরণ নির্মাণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেকোরেটর মিস্ত্রির মৃত্যু, আহত মালিক

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 8:29 pm

আখাউড়ায় তোরণ নির্মাণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেকোরেটর মিস্ত্রির মৃত্যু, আহত মালিক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তোরণ নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হানিফ মিয়া (৪৫) নামের এক ডেকোরেটর মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে আখাউড়া থানার সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত হানিফ উপজেলার কলেজপাড়া এলাকার আতর আলীর ছেলে। এই ঘটনায় ডেকোরেটর মালিক সেলিম মিয়া আহত হয়েছেন। তিনি পৌরসভার রাধানগর এলাকার মো. সুমন মিয়ার পুত্র।

স্থানীয়রা জানায়, টানা তিনবারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ায়  আগামী ২৭ জানুয়ারি আনিসুল হককে আখাউড়ায় সংবর্ধনা দিবে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শুভেচ্ছা জানাতে তোরণ বা গেইট নির্মাণ করার সময় ব্যবহার করা কাঁচা বাঁশে বিদ্যুতায়িত হয়। এতে ডেকোরেটর মালিক ও মিস্ত্রি গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মিস্ত্রি হানিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মালিক সেলিম গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, খবর পেয়ে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপে গ্রহন করা হবে।

–আশরাফুল মামুন

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |