শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়াবাসি পেল দুই পূর্ণমন্ত্রী, বেড়েছে অনেক প্রত্যাশা

আবুল হাসনাত মো. রাফি   প্রিন্ট
শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 11:12 pm

ব্রাহ্মণবাড়িয়াবাসি পেল দুই পূর্ণমন্ত্রী, বেড়েছে অনেক প্রত্যাশা

বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার দুইজন এমপি। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি আনিসুল হক হ্যাট্রিল ৩য় বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের করেছেন। একই জেলায় দুইজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। সাধারণ মানুষের প্রত্যাশা এই দুই মন্ত্রীর হাত ধরে উন্নয়নে এগিয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা।

১৯৮৪ সালে মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয় ব্রাহ্মণবাড়িয়া।  প্রায় ৩৫ লাখ জনগনের এই জেলায় অন্যান্য জেলার তুলনায় উন্নয়ন তেমন ছোয়া লাগেনি। এবার দুইজন মন্ত্রী পাওয়ায় জেলাবাসির প্রত্যাশা অনেক বেড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য বলেন, দুইজন মন্ত্রী পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে মন্ত্রী করায়। তার বর্নাঢ্য রাজনৈতিক এবং ব্যক্তি জীবন অনুযায়ী তিনি অনেক আগেই মন্ত্রী হওয়ার কথা ছিল। তিনি নির্বাচনের আগে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন। তার হাত ধরেই আরও উন্নয়ন হবে এবং স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া হিসেবে গড়ে উঠবে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জনপ্রিয় সামাজিক সংগঠন ‘বাউনবাইরার কতা’র এডমিন ডা. মাহবুবুর রহমান এমিল বলেন, ‘জেলায় এক সাথে দুজন পূর্ণ মন্ত্রী পেয়ে আমরা খুবই আনন্দিত। এই আনন্দের সাথে বেড়েছে অনেক প্রত্যাশা। ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসির দীর্ঘদিনের দাবি সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাতায়াতের এক জোড়া ট্রেন। পাশাপাশি রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এবার আমাদের সেই প্রাণের দাবি গুলো সম্পূর্ণ রূপে পূর্ণ হবে বলে প্রত্যাশা করছি।’।’

প্রত্যাশার কথা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার বলেন, ‘আমাদের প্রত্যাশা দীর্ঘদিনের, যা এখনো আছে। প্রত্যাশা এবং প্রাপ্তির যে ফারাক ছিল তা পুরন হবে। বিশেষ করে একটি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আরও ট্রেনের স্টপেজ অবশ্যই চাইবো। ব্রাহ্মণবাড়িয়াকে আমরা চাই তিলোত্তমা জেলা শহর হিসেবে পরিচিত করতে পারি। আমাদের মূল প্রত্যাশা দুজন মন্ত্রীর কাছে এটাই থাকবে।’

সামাজিক সংগঠন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ বলেন, আইনমন্ত্রী আনিসুল হক অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এবারও ভাল করবেন। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী-কে মন্ত্রীসভায় যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মন্ত্রীসভায় যুক্ত হয়ে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একজন পরিবেশকর্মী হিসেবে আমার অনুরোধ থাকবে নদী-প্রকৃতি সুরক্ষা করেই যেনো সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়। নদী-প্রকৃতির  ক্ষতি করে এমন যেকোনো উন্নয়ন প্রকল্প পরিকল্পনার বিরুদ্ধে মহান সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ আশা করে আগামী সরকার নদী ও প্রকৃতি বান্ধব আচরণ করবে।

Facebook Comments Box

Posted ১১:১০ পিএম | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |