শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় একই ভবনের তিন ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় একই ভবনের তিন ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বহুতল ভবনের তিনটি ফ্ল্যাটে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বনিকপাড়া স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় নগদ সাত লাখ ২০ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্নলংকার সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ওই ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটের বাসিন্দা মোশাররফ হোসেন মঈন জানান, আমার গ্রামের বাড়ি সদর উপজেলা ভাতশালায়। আমি পরিবার নিয়ে এখানে বসবাস করি। গত এক সপ্তাহ ধরে আমি পরিবার নিয়ে গ্রামে বাড়িতে ছিলাম। বিকেলে ফোন পেলাম আমার ফ্ল্যাটের দরজা খোলা। এসে দেখি সব এলোমেলো। আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা,  আড়াই ভরি স্বর্ণালংকার, এলসিডি টিভি, একটি ট্যাব ও মোবাইল, দুইটি ইন্টারনেট রাউডার চুরি করে নিয়ে গেছে।

দ্বিতীয় তলার ফ্ল্যাটের বাসিন্দা হুমায়ূন খালেদ বলেন, আমি পেশায় ঠিকাদার। দুপুরে দাওয়াতে ফ্ল্যাটের তালা লাগিয়ে গিয়ে ছিলাম এসে দেখি দরজা ভেঙে আলমারি থেকে নগদ টাকা ৩ লাখ ২০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
ষষ্ঠ তলার এক প্রবাসির ফ্ল্যাটেরও তালা ভেঙে নগদ দেড় লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩০ হাজার টাকার প্রসাধনী নিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ মনিটর করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত চলছে।

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |