https://www.jac-recruitment.sg/?source=google.com

ভোটের দিনটি ধার নিলাম,এই ঋণ বোনাসসহ পরিশোধ করবো: ক্যাপ্টেন অব. তাজ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 12:50 am

ভোটের দিনটি ধার নিলাম,এই ঋণ বোনাসসহ পরিশোধ করবো: ক্যাপ্টেন অব. তাজ

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি নিজ নির্বাচনি এলাকার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ৭ই জানুয়ারী ভোটের দিনটি ধার চেয়ে নিলাম। এই দিনের ঋন আমি বোনাসসহ পরিশোধ করবো। আমি জীবন দিয়ে আপনাদের সব আশা-আকাঙ্খা পূরন করবো।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে বাঞ্ছারামপুর সরকারী কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় জীবনের শেষ দিন পর্যন্ত বাঞ্ছারামপুরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার উল্লেখ করে বলেন- ক্যাপ্টেন তাজ যে কথা দেয়, সেই কথা বাস্তবায়ন করে। আমি কথা দিয়েছি, আমার জীবন গেলেও আমি বাঞ্ছারামপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করে ছাড়বো। নির্বাচন আসে পাঁচ বছরের জন্য। ১৮২৬ দিন লাগে পাঁচ বছর হইতে, লিপ ইয়ার হলে একদিন বাড়ে। আমি তো আপনাদের সন্তান এবং ভাই হিসেবে বিগত ২০ বছর ধরে আপনাদের সেবা করে যাচ্ছি। সেই সেবার সূত্র ধরে আগামি পাঁচ বছর আপনাদের সেবা করার জন্য আমি কি একটি দিন ধার চাইতে পারি না? একটা দিন ৭ জানুয়ারি আপনাদের কাছে ধার চাই। এই একটা দিন যদি আমাকে দেন, আমি এর বিনিময়ে আমার জীবন দিয়ে হলেও আপনাদের আশা আকাঙ্খা সমস্ত কিছু দেখভাল করে ওই একদিন বোনাসসহ ফেরত দিব, এটা আমার প্রতিশ্রুতি। বাঞ্ছারামপুরের জনগণ রাজনীতি সচেতন এবং উৎকৃষ্ট জনগণ। আমাদের মানুষ নির্বাচন বুঝে, নির্বাচনকে তারা সঠিকভাবে ধারণ করে এবং গ্রহণ করে। আমরা চেষ্টা করেছি নির্বাচনে কিভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।

তিনি বলেন, আপনারা আপনাদের ছেলেমেয়েকে পয়সা খরচ করে লেখাপড়া করান। আপনি চান আশি পাক, লেটার পাক, গোল্ডেন। সে থার্ড ডিভিশন পাইলে কি ভালো লাগে। আপনারা যখন আমাকে ভোটই দিবেন, তাহলে ৯৫ পার্সেন্ট ভোট দেবেন। আমি আপনাদের জন্য খাটিনি? সেবা করিনি? দিনরাত পরিশ্রম করিনি? এটা আমার অধিকার আপনারা আমাকে ভোট দিবেন।

তিনি বলেন, শতকরা ৯৫ ভাগ ভোট যেন নৌকা পায় সেজন্য আমরা কেন্দ্রে আসবেন, ঘরে বসে থাকবেন না। প্রত্যেকটা লোককে কেন্দ্রে যেতে হবে। কোন গাফিলতি চলবে না। আপনারা ওয়াদা করেছেন, ওয়াদা বরখেলাপ করলে পাপ হবে।

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, জাহাঙ্গীর ওয়াজেদ, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, মাসুদ করিম সাজু, মহসিনুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন,ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, দরিকান্দি ইউনিয়ন পরিষদের মির্জা সফিকুল ইসলাম স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:৫০ এএম | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪

dainiksarod |