শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আমরা জনগনের অধিকার কায়েম করতে চাই: আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:39 pm

আমরা জনগনের অধিকার কায়েম করতে চাই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি গঠন করার সময় পররাষ্ট্র নীতি সম্পর্কে বলেছিলেন, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, কারো সাথে বৈরিতা নয়। এখনও তা বিশ্বাস করি আমরা সকলের বন্ধু হতে চাই, আমরা কারো শত্রু হতে চাই না। কিন্তু আমরা শোষিত মানুষের অধিকার কায়েম করতে চাই। আমরা আমাদের জনগনের অধিকার কায়েম করতে চাই। আমাদের জনগন ভাল থাকুক, আমরা সেটা চাই।  বাংলাদেশ ভাল থাকুক আমরা সেটা চাই।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরের নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর গ্রামে জনসভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দিবেন না আপনারা। দেশকে আবার পিছিয়ে নেওয়ার চেষ্টার সুযোগ দিয়েন না আপনারা। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই চেষ্টাই আমরা করবো, সেই সুযোগই আপনারা ভোট দিয়ে সৃষ্টি করবেন। ৭ জানুয়ারি যে নির্বাচন হবে, বিএনপি জামায়াত তা বন্ধ করার চেষ্টা করবে। আপনাদের এক বাক্যে বলে দিতে হবে, এই বন্ধ করাকে আমরা মানি না। তাই আমরা কেন্দ্রে গিয়ে ভোট দিব।

তিনি বলেন, আমি প্রমাণ পেয়েছি, আমার প্রমাণ লাগবে না। আপনারাও প্রমাণ পেয়েছেন, আপনাদের প্রমাণ করা লাগবে না আমি আপনাদের ভালবাসি। কিন্তু সারা বিশ্ব দেখতে চায় আপনারা আমাকে ভালবাসেন।
আইনমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশ আরও উন্নত হোক৷ আমরা চাই বাংলাদেশ সারা বিশ্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিচিত হোক। আপনাদের সহযোগিতায় বাংলাদেশ তা ই হবে।

তিনি আরও বলেন, কিছু কিছু দেশের বন্ধু হলে অসুবিধা আছে। আজকে দু:খের হলেও সত্য কথা গাজায় কি হচ্ছে, প্যালেস্টাইনে কি হচ্ছে! বিশ্বের অনেক বড় বড় দেশ আছে কেউ কিছু বলে না। একমাত্র শুধু এই যুদ্ধ বন্ধ করার আবেদন এবং সকল মুসলিম উম্মাকে এক হওয়ার আহবান জানিয়েছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি৷

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানি সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |