শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রিজভীকে অগ্রীম এমপিদের তালিকা প্রকাশ করতে বললেন ইসি আনিছ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:46 pm

রিজভীকে অগ্রীম এমপিদের তালিকা প্রকাশ করতে বললেন ইসি আনিছ

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এমপিদের তালিকা প্রকাশ করতে বলেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

গতকাল রাজধানীতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। কারা এমপি হবেন তা সবাই জানে, সেই তালিকা তৈরি হয়ে গেছে।’ বলে মন্তব্য করেন। এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, উনার (রুহুল কবির রিজভী) কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলুন। এনিয়ে বলবো না কিছু।

তিনি বলেন, আর যারা নির্বাচনে দায়িত্ব পালন করছে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তারা রাষ্ট্রের কর্মচারী কোন দলের কর্মচারী না, কোন সরকারের কর্মচারী না। তাকে চাকরিতে থাকতে হলে রাষ্ট্রের দায়িত্ব সংবিধানে ১২৬ নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া।  নির্বাচন কমিশন যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। যদি সে দায়িত্ব পালন না করেন তাহলে তিনি অপরাধের জন্যে দায়ী হবেন।

তিনি আরও বলেন, উনি (রিজভী) রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে আমার কোন বক্তব্য নাই। এটা উনার অমূলক ধারনা। ভোট সুষ্টু সুন্দর এবং নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে তাতে আগে শুধু সীল দিলে হতো, এখন সহকারী প্রিসাইডিং অফিসারের সাক্ষর থাকতে হবে।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সৈয়দ আরমান আরিফ, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |