শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

নির্বাচনের পরই আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ শুরু হবে: বিজিবি সেক্টর কমান্ডার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:07 pm

নির্বাচনের পরই আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ শুরু হবে: বিজিবি সেক্টর কমান্ডার
সীমান্ত আইন জটিলতায় প্রায় তিন বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শুরু হবে বলে জানিয়েছেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. শরীফুল ইসলাম মেরাজ। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি ও বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
বিজিবি দিবস উপলক্ষে বিজিবির ৬০ ব্যাটালিয়ন এ সিরিমনির আয়োজন করে। সিরিমনিতে দুই বাহিনী যৌথ প্যারেডের মাধ্যমে জাতীয় পতাকা নামানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও শুভেচ্ছা উপহার দেয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।
সেক্টর কমান্ডার শরীফুল ইসলাম মেরাজ বলেন, ইমিগ্রেশন ভবনের কাজ শুরুর বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। অচিরেই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত পেয়ে যাব। নির্বাচনের পরপরই হয়তো এটার কাজ শুরু হয়ে যাবে।
তিনি আরও বলেন, বিজিবি এবং বিএসএফের সুসম্পর্ক আছে বলেই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে সীমান্তে হত্যা শূন্যের কোটায়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নয়ন হবে। সীমান্তে সমস্যাগুলো নিয়ে আমরা দুই বাহিনী প্রতিনিয়ত বসে আলোচনার মাধ্যমে সমাধান করি।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন এবং বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ এবং বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কে. সিং. নেগীসহ দুই বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |