স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সই করা এক চিঠিতে তাকে এই পদায়ন করা হয়।
এরআগে, নির্বাচন কমিশনের এক চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনায় সই করেন নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান।
মোহাম্মদ হাবিবুর রহমান ২৭ বিসিএস এর কর্মকর্তা। তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে রয়েছেন।
Posted ১১:০৩ পিএম | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya