জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:48 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫ জনের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে বেশিরভাগই ভোটার স্বাক্ষরের তালিকায় গরমিলের কারণে বাদ পড়েন। এছাড়া মনোনয়ন ফরম সঠিকভাবে পূরণ না করা, নিজেই প্রস্তাবকারি ও সমর্থনকারি হওয়ায় বাদ মনোনয়ন বাতিল হয়।
জেলা প্রশাসক ও নির্বাচনের রিটানিং অফিসার মো. শাহগীর আলম যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ও বাতিলের তালিকা ঘোষণা করেন। বাতিল হওয়াদের মধ্যে নয়জন স্বতন্ত্র ও একজন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন। নয়জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-১
স্বতন্ত্র প্রার্থী এটিএম মনিরুজ্জামান, রোমা আক্তার, আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে মনিরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, রোমা আক্তার উপজেলা আওয়ামী লীগের সদস্য। ভোটার তালিকায় গরমিলে সবার বাতিল হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩
মনোনয়নপত্র বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান, জহিরুল ইসলাম চৌধুরী ও কাজী জাহাঙ্গীর। এর মধ্যে ফিরোজুর রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন, যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান। আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত জহিরুল ইসলাম সুইডেন আওয়ামী লীগের নেতা।
ব্রাহ্মণবাড়িয়া-৪
ভোটার তালিকা স্বাক্ষরের গরমিল পাওয়ায় মনোনয়নপত্র বাতিল হয় বাংলাদেশ কংগ্রেস পার্টির বজলুর রহমান মিলনের। এ আসন থেকে সর্বমোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাকিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫
আয়ের বিবরণীতে অমিল ও ভোটার তালিকায় স্বাক্ষরের গরমিলে থাকায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ভূঞার মনোনয়নপত্র বাতিল হয়। আয়কর রিটার্ন না দেওয়ায় বাতিল হয় মোস্তাক আহমেদের মনোনয়নপত্র, যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬
স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম তার মনোনয়নপত্রে নিজেই প্রস্তাবকারি ও সমর্থণকারি হিসেবে স্বাক্ষর করেন। যে কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। এ আসনের বাকি পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
Posted ১০:২৯ পিএম | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya