জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:35 pm
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আরাফাত হাসান (১৬) নামে এক অটোরিকশা চালককে ছুড়িকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় হত্যাকারীরা অটোরিকশা নিয়ে গেছে। নিহত আরাফাত সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো. এন্তাজ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, উপজেলার গণি শাহ’র মাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে আরাফাত অটোরিকশায় দুইজন যাত্রী নেন৷ অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ি না যাওয়ায় তার বাবা মুঠোফোনে কল দিলে আরাফাত জানায়, দুইজন যাত্রী গণি শাহ’র মাজার থেকে রতনপুরের খাগাতুয়া গ্রামের দিকে যাবে। কিন্তু মুঠোফোনে থাকা অবস্থায় আরাফাতের বাবা চিৎকার শুনতে পান। এরপর আর তার সাথে কোন যোগাযোগ করা যায়নি।
তিনি আরও জানান, আরাফাতের মরদেহ খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়৷ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৷
Posted ১১:৩৫ পিএম | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya