শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ৫৫জন প্রার্থীর মনোনয়ন দাখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:49 pm

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ৫৫জন প্রার্থীর মনোনয়ন দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে ৫৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকর্মী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা এই মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৯জন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১১জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১২জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ৬জন,
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১জন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর) আসনে ৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জেলার ৬টি আসনে জাতীয় নির্বাচনে অংশ নিতে ৬০জন প্রার্থী মনোনয়ন নিয়েছিলেন। এরমধ্যে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৫৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বাকী ৫জন মানোনয়ন দাখিল করেননি।

আগামী ৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

The Daily Sarod |