শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাংবাদিক সেজে ভোট কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক, ম্যাজিস্ট্রেটের হাতে ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 12:09 am

সাংবাদিক সেজে ভোট কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক, ম্যাজিস্ট্রেটের হাতে ধরা

চলছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির নির্বাচন। নির্বাচন চলাকালীন এম এ আমানুল্লাহ(৪০) নামে এক ভূয়া সাংবাদিক আটক করেছে আখাউড়া উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে খড়মপুর কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির নির্বাচন থেকে তাকে আটক করা হয়। পরে ৭ ঘন্টা আটকে রেখে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটকৃত ব্যক্তি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তরপাড়ার মৃত মাতাব মিয়ার ছেলে এম এ আমানুল্লাহ। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছে।

নির্বাচনে দায়িত্বরত কর্মকার্তার সূত্রে জানা যায়, সকাল ৮ টা থেকে খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন শুরু হয়। ভোট গ্রহন শুর হওয়ার পর থেকে ওই ব্যাক্তি সাংবাদিক পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের আশেপাশে ভিডিও ও ছবি তুলছিলেন। নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আচরণে সন্দেহ হলে তাকে সাংবাদিক পরিচয় পত্র দেখাতে বলেন। তখন আমানুল্লাহ কোন পরিচয় পত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। পরে খোজ নিয়ে দেখা যায় সে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে সরকারি চাকরিতে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনে দায়িত্বে থাকা আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আমানুল্লাহ নামের ওই ব্যাক্তি সকালে ভোট কেন্দ্রের আশপাশের সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করে ভিডিও এবং ছবি তুলছিলেন। তখন তাকে সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সাংবাদিক পরিচয় দেন।আমরা তার পরিচয় পত্র দেখাতে বলি।কিন্তু সে তা দেখাতে না পারায় তাকে আটক করি। আমরা তার উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে তার কর্মস্থল শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে সরকারি কর্মচারি, সে সাংবাদিকতা করতে পারে না। এমনিতেও সে নিয়মিত অফিস করে না।আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

Facebook Comments Box

Posted ১২:০৯ এএম | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

The Daily Sarod |