স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার মটর পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ নভেম্বর) সকালের দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এই ঘটনা ঘটে। শিশু হাসান ওই এলাকার মাহফুজ উদ্দিন ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, মাহফুজ মিয়ার বাড়ির সিঁড়ির নিচে একটি মটর পাম্প বসানো আছে। মটর পাম্পটি বিদ্যুতিক লাইনে লাগানো ছিল। সকালে হাসান খেলতে খেলতে মটর পাম্পের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব ভাবে আহত হয়। পরে হাসানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত শিশুর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Posted ৯:২২ পিএম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya