শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

এমপি নির্বাচন করতে পদ ছাড়লেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:17 pm

এমপি নির্বাচন করতে পদ ছাড়লেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন লাভের প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজুর রহমান ওলিও। তিনি মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তার স্বাক্ষরিত  লিখিত  পদত্যাগপত্র  জমা দেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফিরোজুর রহমান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

লিখিত  পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি নিম্নে স্বাক্ষরকারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা  চেয়ারম্যান। একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি জননেত্রী শেখ  হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও  পরবর্তীতে  স্মার্ট বাংলাদেশের  স্বপ্ন  বাস্তবায়নের  জন্য নিরন্তর কাজ করে  আসছি ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আমি  বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলীয় মনোনয়ন  পাওয়ার  জন্য  বিধি মোতাবেক মনোনয়নপত্র ক্রয় করবো এবং দলীয় মনোনয়ন  পেলে আমি জাতীয়  সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবো।

এমতাবস্থায়  আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে  প্রতিদ্বন্দ্বীতা করার জন্য  আমি বিধি মোতবেক সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ  করছি। তিনি পদত্যাগ পত্রের  অনুলিপি  চট্টগ্রামের বিভাগীয় কমিশনার  ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক  বরাবরও প্রেরণ করেছেন।

এ ব্যাপারে  ফিরোজুর রহমান বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি সদর আসনে বিজয়ী হবেন ইনআল্লাহ। ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

The Daily Sarod |