শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে, চালক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 4:53 pm

বিজয়নগরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগের তাজুল ইসলামের ছেলে এবং তিনি অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে একটি খালি অ্যাম্বুলেন্স মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিজয়নগরের বীরপাশা নামক এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক ট্রাক আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৪:৫৩ পিএম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

The Daily Sarod |