শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচের আত্মহত্যার চেষ্টা, হাত বিচ্ছিন্ন হলো নারীর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:05 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচের আত্মহত্যার চেষ্টা, হাত বিচ্ছিন্ন হলো নারীর

ব্রাহ্মণবাড়িয়ায় আত্মহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে শেফালী বেগম (৩৫) নামের এক নারীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে এই ঘটনা ঘটে। শেফালী বেগম সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের জগৎসার গ্রামের সালাউদ্দিনের স্ত্রী।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের সদস্যদের ওই নারী জানিয়েছেন, তিনি ট্রেনের নিচে আত্মহত্যা কর‍তে গিয়েছিলেন। কিন্তু ব্যর্থ হলেন।

শেফালী বেগমের স্বামী সালাউদ্দিন জানান, আমাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। সুখে-শান্তিতে আমাদের সংসার চলছিল। কিন্তু সম্প্রতি শেফালী মানসিক ভাবে কিছুটা অস্বস্তিতে ছিলেন। শুধু আত্মহত্যার কথা বলতেন। কি কারণে ছিল তা বলেননি। সকালে স্থানীয় বাজারে ঔষধ আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তাকে খুঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে জানতে পারি সে ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী ভূইয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনে ওই নারী কাটা পড়ে। পরে দমকল বাহিনীর সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে তাকে পাঠিয়েছি। তার মাথায় আঘাত লেগেছে এবং  ডান হাত ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেছেন।

Facebook Comments Box

Posted ৭:০৫ পিএম | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

The Daily Sarod |