শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ১০জন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ১০জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত বিরোধকে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এই সংঘর্ষ শুরু হয়ে দুপুর আড়াইটায় পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা পশ্চিম পাড়ায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষে আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী একটি গ্রুপে এবং দোলা বাড়ি গোষ্ঠীএকটি গ্রুপ। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া ও আরেকটি গ্রুপকে দিচ্ছেন ইউপি আরজু মিয়া। এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে আরজু মেম্বারের গ্রুপের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের ছেলেকে মারধোর করে খানি বাড়ির ছেলেরা। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করে আসছিলাম। গতকাল রোববার আবার মারধোর করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হলে সদর মডেল থানার সদস্যরা সেখানে যান। আজ সোমবার সকালে ঘটনাটি থানায় মিমাংসার জন্য শালিস সভা ডাকা হয়। সকালে সভা চলাকালীন শুনলাম দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

এদিকে, সংঘর্ঘে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। এই ঘটনায় আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আশপাশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রেফতার আতঙ্কে সংঘর্ষে অনেক আহত সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া এড়িয়ে যাচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সোহেল আহমেদ জানান, সকালে গোষ্ঠীগত বিরোধে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ঘটনাস্থলে আসি। সংঘর্ষে যারা জড়িত তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

Posted ১০:১৮ পিএম | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

The Daily Sarod |