জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১২ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:00 pm
কোটি টাকার এ্যালুমিনিয়াম ইনগট নিয়ে পালিয়ে যাওয়া দুটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে আমদানি করা হয়েছে ৯ লাখ ৬০ হাজার টাকার এ্যালুমিনিয়াম ইনগট। এসময় এই ঘটনার সাথে জড়িত থাকায় মো. আবু ইউছুপ প্রকাশ হৃদয়(২৩), মো. আমির হোসেন(২৩) ও বাবুল হোসেন(৫০) নামের তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার (১২ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
আশুগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে একটি কোম্পানীর বৈদ্যুতিক মালামাল তৈরির কাঁচামাল (এ্যালুমিনিয়াম ইনগট) আমদানী করা হয়। আমদানীকৃত কাঁচামাল (এ্যালুমিনিয়াম ইনগট) গত ৩০ অক্টোবর রাতে কোম্পানীর নিজস্ব দুটি কাভার্ড ভ্যানে করে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফ্যাক্টরীতে পৌঁছানোর উদ্দেশ্যে রওয়ানা করে। পরদিন ৩১ অক্টোবর দুটি কাভার্ড ভ্যান মালামাল নিয়ে হবিগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও তা যায়নি। এই অবস্থায় ১ নভেম্বর গভীর রাতে কোম্পানির নিজস্ব কাভার্ড ভ্যান গুলোতে সংযোজন থাকা জিপিএস ট্রেক করে দেখায়, কাভার্ড ভ্যান গুলো কিশোরগঞ্জের ভৈরব মেঘনা নদীর সেতু অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দিকে যাচ্ছে। পরবর্তীতে একাধিকবার ট্রকিং করলে কাভার্ড ভ্যান গুলো আশুগঞ্জ অবস্থান দেখায়। সকালে পুনরায় ট্রেকিং করলে কাভার্ড ভ্যানের জিপিএস বন্ধ দেখা যায় এবং ড্রাইবার-হেলপারের মুঠোফোন বন্ধ দেখা যায়। এই অবস্থায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এক কোটি ৪ লাখ টাকার আমদানিকৃত কাঁচামাল সহ কাভার্ডভ্যান দুটির সন্ধ্যান মেলেনি।
পরে ৩ নভেম্বর শুক্রবার এই ঘটনায় ৫জনকে আসামি করে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রথম দিকে দুই চালক সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের বক্তব্য এবং তদন্তের ওপর ভিত্তি করে অভিযান অব্যাহত রাখে পুলিশ। অভিযানে আশুগঞ্জের সোনারামপুর ও কুমিল্লা দুটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। পাশাপাশি ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কালিয়াকৈর থেকে চুরি করে নিয়ে যাওয়া এক কোটি ৪ লাখ টাকার এ্যালুমিনিয়াম ইনগটের মধ্যে ৯৩ লাখ ৬০ হাজার টাকার ইনগটসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী মালামাল সন অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।
Posted ১১:০০ পিএম | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya