জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:05 pm
ব্রাহ্মণবাড়িয়ায় অনাড়ম্বর আয়োজনে ৩ ফুট উচ্চতার বরের সাথে আড়াই ফুট উচ্চতার কনের বিয়ে দিয়েছেন দুই পরিবার। শুক্রবার (১০ নভেম্বর) সদর উপজেলার রামরাইল ইউনিয়ন উলচাপাড়া গ্রামের মন মিয়ার ছেলে মো. ফরহাদ মিয়ার সাথে বিয়ে হয় একই উপজেলার পূর্ব তালশহর ইউনিয়ন পুথাই গ্রামের আলী আকবর এর মেয়ে মোছা. আরিফা আক্তারের। দুজনেরই শারীরিক উচ্চতা অস্বাভাবিক।
বরের মামা জুয়েল মিয়া বলেন, ফরহাদের বয়স ২৭ বছর। কিন্তু তার উচ্চতা মাত্র ৩ ফিট। বিয়ের বয়স হওয়ার পর থেকে কনে খুঁজছিলাম। দীর্ঘদিন কনে খুঁজে না পেয়ে, অবশেষে আশুগঞ্জ পুতায় গ্রামে একটি মেয়ে খুঁজে পাই। মেয়েটির উচ্চতা আড়াই ফুট। আমরা দুই পরিবারের সম্মতিক্রমে তাদের বিয়ের আয়োজন করি। বিয়েতে দুইটি মাইক্রোবাসে ৪০ জন বরযাত্রী গিয়েছি। মুসলিম ধর্মী রীতি অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকায় কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বরের প্রতিবেশী শেখ তারেক আহমেদ বলেন, বর ফরহাদের জন্ম দরিদ্র পরিবারে। সে রুপার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।তার উচ্চতা ৩ ফুট হলেও তাকে পরিবারের সদস্যসহ গ্রামবাসী খুব আদর করতেন। পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় তার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। কনের উচ্চতাও আড়াই ফুট। বিয়ের পরে নতুন বর-বউকে দেখতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে। তাদের বিয়ের আয়োজনে আমরা খুব খুঁশি।
বর মো. ফরহাদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের দুজনের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ে করতে পেরে অনেক আনন্দ লাগছে। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই।আমরা যেন সুন্দর ভাবে সংসার করতে পারি।
Posted ৮:০৫ পিএম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya