স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে রোজিনা রহমান (৩৫) নামে এক মানসিক বিকারগস্ত যুবতীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। রোজিনা রহমান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শাহাজাহান মিয়ার মেয়ে ও ঢাকা দক্ষিণ মুগদার মো. আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোজিনা বেগম একজন মানসিক রোগী। তাকে অনেকবার চিকিৎসা করানো হয়েছে৷ রোজিনা বেগম কাউকে কিছু না জানিয়ে মাঝেমধ্যে ঘর থেকে বের হয়ে যেতেন। গত সোমবার কাউকে না বলে আশুগঞ্জ চলে আসে। তারপর বাহাদুরপুর বাবার বাড়িতে এসে পাগলামি শুরু করেন। পরে সবার সাথে রাগারাগি করে আশুগঞ্জ রেলস্টেশনে এসে অজ্ঞাত ট্রেনের নিচে কাটে পড়ে ঘটনাস্থলে রোজিনা মারা যান৷
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হাতেম আলী ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের নিচে কাটা পড়ে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
Posted ৮:৪৪ পিএম | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya