জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের একটি পুকুরে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজ ওই গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে হোসাইন প্রকাশ সবুজ (৭) ও সালাম মিয়ার আপন ছোটভাই রুবেলের ছেলে সূর্য (৯)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবুজ ও সূর্য দুজনেই সাতার জানতো না। বিকালে পরিবারের সবার অজান্তে দুইজন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সেখানেই যেকোন এক সময় তারা পানিতে ডুবে মারা যায়। বিকালে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুকুর থেকে এলাকাবাসী সবুজের লাশ উদ্ধার করে। সূর্যকে খোঁজে না পাওয়ায় এলাকাবাসী পুকুরে তল্লাশী চালায়। তল্লাশিতে পুকুরের পানি থেকে সূর্যকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে দুইজনকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো.কামরুল হাসান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। নিহতের পরিবারের কোন অভিযোগ নাই। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে৷
Posted ১০:৩০ পিএম | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya