শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিখোঁজের পরদিন নবীনগরে বিলে মিললো যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:15 pm

নিখোঁজের পরদিন নবীনগরে বিলে মিললো যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলায় নিখোঁজের পর দিন একটি বিল থেকে সজল পাল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা বিল থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। সজলের পাশ্ববর্তী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরার আকবপুর গ্রামের মৃত সুকুমার চন্দ্র পালের ছেলে।

সজলের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সজলের পরিবার তার মামার উপর নির্ভরশীল। সে কুমিল্লার কোম্পানিগঞ্জে তার মামার দোকানে কাজ করতো। বুধবার সকালে দোকানে মামাতো ভাইয়ের সাথে মনোমালিন্য হওয়ায় অভিমান করে বের হয়ে চলে আসে। এরপর তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। রাতে একবার স্থানীয় ইউপি সদস্যের সাথে মুঠোফোনে কথা হয়েছিল। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নবীনগরে বিল থেকে সজলের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

Facebook Comments Box

Posted ৮:১৫ পিএম | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

The Daily Sarod |