শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ব্যবসায়ী হত্যা: বগুড়া থেকে গ্রেফতার স্বামী-স্ত্রী

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ০১ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:30 pm

আখাউড়ায় ব্যবসায়ী হত্যা: বগুড়া থেকে গ্রেফতার স্বামী-স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মো. কামাল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় আরও দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) বগুড়া থেকে তাদেরকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এনিয়ে কামাল হত্যা মামলা ৪জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জাঙ্গাল গ্রামের মো. আনিস মিয়ার ছেলে মো. ফজলে রাব্বি ওরফে বাবু (৩০) ও বাবুর স্ত্রী পলি বেগম (২৫)।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, মোগড়া ইউপির নিলাখাদ গ্রামের পূর্বপাড়ার ইসহাক ভুইয়ার ছেলে কামাল ভূইয়া প্রবাসে ছিলেন। সেখান থেকে ফেরার পর মোগড়া বাজারে তিনি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ২৫ অক্টোবর সন্ধ্যায় তার সামনে বালু ফেলে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থানীয় আনিস মিয়ার লোকজন। এসময় দোকান মালিক কামাল ভূইয়া এগুলো সরাতে বলায় তাকে এসএস (স্টেইনলেস স্টীল) পাইপ দিয়ে নির্মম ভাবে পিটিয়ে রক্তাক্ত করে স্থানীয় আনিস মিয়া ও তার শ্বশুর বাড়ীর লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থা ৪ দিন পর ২৮ অক্টোবর তিনি মারা যান।

এই ঘটনা নিহতের স্ত্রী বাদি হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আনোয়ার হোসেন ও নবীর হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। একই মামলায় মঙ্গলবার বগুড়া থেকে অভিযুক্ত মো. আনিস মিয়ার ছেলে মো. ফজলে রাব্বি ওরফে বাবু ও বাবুর স্ত্রী পলি বেগমকে গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে যোগাযোগ করা হলে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদূল ইসলাম বলেন, কামাল ভুইয়া হত্যার ঘটনায় মোট ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

–আশরাফুল মামুন

Facebook Comments Box

Posted ৮:৩০ পিএম | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

The Daily Sarod |