শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ইঁদুরের বিষ খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ০১ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:39 am

আখাউড়ায় ইঁদুরের বিষ খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোছা. নুপুর আক্তার (১৫) নামে এক কিশোরী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ ইউপির নুরপুর গ্রামের পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। নুপুর আক্তার ওই গ্রামের মো. সুমন মিয়ার কন্যা। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে বিষ খেয়ে নুপুর আক্তার ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে সে বিষ খেয়েছে তা জানাতে পারেনি কেউ।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

–আশরাফুল মামুন /

Facebook Comments Box

Posted ১১:৩৯ এএম | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

The Daily Sarod |