শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূইয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:44 pm

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূইয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া….. রাজিউন)। সোমবার (৩০ অক্টোবর) সকাল ৬টার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দুই দফা জানাজা শেষে বিকেলে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন জানান, তানভীর ভূইয়া গত প্রায় এক বছর যাবত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে আইসিসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদ যোহর শহরের ট্যাংকের পাড় ও বাদ আসর বিজয়নগর উপজেলার চরইসলামপুরে জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়েছে।

শহরের জানাজার নামাজে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে তার মরদেহ গ্রামের বাড়ি বিজয়নগর উপজেলার চরইসলামপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়।

তানভীর ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রজব আলী ভূইয়া। তানভীর ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এছাড়া জেলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

The Daily Sarod |