শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

২৮ অক্টোবর ঢাকায় দুইদলের সমাবেশ: ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থানে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 1:14 am

২৮ অক্টোবর ঢাকায় দুইদলের সমাবেশ: ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থানে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা চেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের আলোচিত কর্মসূচিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় এই সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে  পাশাপাশি বড় দুইটি কর্মসূচি ঘোষণা করেছে। তাদের এসব কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে দল গুলোর নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কোন প্রকার অস্থিরতা বা নাশকতার চেষ্টা করতে না পারে সেই কারণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও পুলিশের বিশেষ চেকপোষ্ট থাকবে বলে জানান এসপি শাখাওয়াত হোসেন।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি এবং একই দিন বায়তুল মোকাররম এলাকায় জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

Facebook Comments Box

Posted ১:১৪ এএম | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

The Daily Sarod |