জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 1:55 am
মাত্র ৩ দিনের সাজা থেকে বাঁচতে এক বছর যাবত পালিয়ে থাকা জনি মিয়া ওরফে হৃদয় (৩৬) নামের যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল আলিমের ছেলে।
সদর মডেল থানার উপপরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম জানান, হৃদয়ের নামে বন বিভাগে একটি মামলা ছিল। গত এক বছর আগে বিজ্ঞ আদালত তার সেই মামলায় ৩দিনের কারাদণ্ড প্রদান করেন। সাজা দেওয়ার পর থেকে সে পলাতক ছিল। সে বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
Posted ১:৫৫ এএম | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya