শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় চন্দ্রচূড়া পূজা উদযাপন পরিষদের যুগপূর্তিতে ১০০ পরিবার পেল নতুন কাপড়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:47 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চন্দ্রচূড়া পূজা উদযাপন পরিষদের যুগপূর্তিতে ১০০ পরিবার পেল নতুন কাপড়

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ার বনিকপাড়ায় শারদীয় দুর্গোৎসবে একশত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চন্দ্রচূড়া পূজা উদযাপন পরিষদের একযুগ পূর্তিতে এসব বস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বস্ত্র বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর মো. শাহীন, গোকর্ণ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি তারিক মাহমুদ তুহিন, ফাইভ স্টার ক্লাবের সভাপতি আতাউর রহমান ভূইয়া শাহীন প্রমূখ।

চন্দ্রচূড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব বনিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অভিজিৎ বনিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সুজন ঘোষ, রাজিব বনিক বাসন, বাপ্পি তলাপাত্র, প্রসেনজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ বনিক ও রনি বনিক।

সংগঠনের সভাপতি সজীব বনিক বলেন, গত একযুগ ধরে আমাদের সংগঠনের পক্ষ থেকে দুর্গোৎসব আয়োজন করে আসছি। এই দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ বছর আমাদের এক যুগ পূর্তি অসহায় ও হতদরিদ্র পরিবার গুলোর মাঝে নতুন বস্ত্র বিতরণের আয়োজন করেছি। এরমধ্যে ৭০জন নারী ও ৩০জন পুরুষ রয়েছেন। আমাদের এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে তাই সবার কাছে সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

The Daily Sarod |