জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:42 pm
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় শূণ্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বি পাঁচ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন উপনির্বাচনের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
নির্বাচনে ৫জন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন ‘কলার ছড়ি’। দলীয় প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী মো: আব্দুল হামিদ পেয়েছেন দলীয় প্রতিক লাঙ্গল,স্বতন্ত্র প্রার্থী, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতিক আম ও জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতিক গোলাপফুল।
গত ১ ফেব্রুয়ারি দেশব্যাপী বহুল আলোচিত উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আব্দুস সাত্তার ভূঞা কলার ছড়ি প্রতীক পেয়ে জয়লাভ করেন। এরআগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলার ছড়ি প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঞার কাছে পরাজিত হন। এবার উপনির্বাচনে কলার ছড়ি প্রতীক বরাদ্দ নিলেন সাবেক এমপি জিয়াউল হক মৃধা।
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এই আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয় ভাবে জাতীয় পার্টি দুইটা ভাগে বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চায়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার কর্মীদের পছন্দ ছিল দলীয় প্রতীক যেন আমি ‘কলার ছড়ি’ নেই। অন্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় চাহিদা অনুযায়ী আমি কলার ছড়ি প্রতীক পেয়েছি।’
এদিকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার জন্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতি আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরনবিধি মেনে চলবেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়তো আপনাদের জরিমানা সহ আইনী ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমি সকলের কাছে অনুরোধ করবো সবাই যেন আচরনবিধি মেনে চলেন। আমরা সকলের সহযোগীতায় একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দেব।
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এই শুন্য সংসদীয় আসনে উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
Posted ৮:৪২ পিএম | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya