জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:27 pm
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় শূণ্য আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বি পাঁচ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ করেন উপনির্বাচনের রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এর মধ্যে শিক্ষক নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী মো: আব্দুল হামিদ পেয়েছেন দলীয় প্রতিক লাঙ্গল,স্বতন্ত্র প্রার্থী, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন দলীয় প্রতিক আম, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন দলীয় প্রতিক গোলাপফুল ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি, ।
নির্বাচনী প্রতীক পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘১৯৭৫ সালের পর এই আসন থেকে নৌকা প্রতিকের দলীয় প্রার্থী এই আসন থেকে বিজয়ী হয়নি। দীর্ঘদিন পর আবারো এই আসনে আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই আসনে নৌকা প্রতীক প্রদান করেছেন। আমি আশার করি জনগণের ভালবাসায় নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারবো।’
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, ‘আমি এরশাদ ও রওশন এরশাদের অনুসারী জাতীয় পার্টি করি। এর আগেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এই আসন থেকে বিজয়ী হয়েছিলাম। এবার দলীয় ভাবে জাতীয় পার্টি দুইটা ভাগে বিভক্ত হওয়ায় আমি দলীয় প্রতীক চায়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার কর্মীদের পছন্দ ছিল দলীয় প্রতীক যেন আমি ‘কলার ছড়ি’ নেই। অন্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় চাহিদা অনুযায়ী আমি কলার ছড়ি প্রতীক পেয়েছি।’
এদিকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার জন্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতি আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরনবিধি মেনে চলবেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়তো আপনাদের জরিমানা সহ আইনী ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমি সকলের কাছে অনুরোধ করবো সবাই যেন আচরনবিধি মেনে চলেন। আমরা সকলের সহযোগীতায় একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দেব।
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এই শুন্য সংসদীয় আসনে উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
Posted ৮:২৭ পিএম | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya