শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, তিনজন দগ্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, তিনজন দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার রেফ্রিজারেশনের একটি দোকানে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে তিন জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেশন নামে দোকানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেছেন।

দগ্ধরা হলেন, মোফাসসিল (২২), ইসরাফিল (১৭) ও মোহাম্মদ আরমান (১৮)। তারা তিনজন ওই দোকানের কর্মচারী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেফ্রিজারেশন দোকানে ঝালাইয়ের কাজ করার সময় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে দোকানে আগুন লেগে যায়। পরে দোকানের ৩জন কর্মচারী ওই আগুনে দগ্ধ হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সার্জারি বিভাগে ভর্তি করেন।

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

The Daily Sarod |