স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:05 pm
চুরি করে নিয়ে যাওয়া ২৪৭ বস্তা ধানের কুড়াসহ একটি ট্রাক উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়া বোঝাই ট্রাকটি পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকায় দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরের সামছু মিয়ার ছেলে আনিছ(২২) ও একই উপজেলার বাহাদুরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কালু (২৪)
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ওসমান গনি শ্যুটার মিলের সামনে ২৪৭ বস্তা ধানের কুড়া সহ একটি ট্রাক লোড করা ছিল। রোববার (১৫ অক্টোবর) ভোরে কোন এক সময় কুড়াসহ ট্রাকটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় রাকিব সিকদার নামে একজন বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আনিস ও কালু নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তিতে সোমবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর থেকে চুরি হওয়া ট্রাকটি ২৪৭ বস্তা কুড়াসহ উদ্ধার করা হয়। আসামীদের বুধবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
Posted ১১:০৫ পিএম | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya