আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:35 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশে কাঁঠাল গাছে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তি মরদেহ করেছে। সোমবার (১৬অক্টোবর) সকালে উপজেলার আজমপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর রেলস্টেশনের পূর্ব পাশে একটি কাঁঠাল গাছের ডালে গলায় গামছা দিয়ে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ পথচারীরা দেখতে পায়। তার বয়স অনুমান ৪৮ বছর। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। লাশটির নাম-পরিচয় সনাক্ত না হওয়ায় ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’কে দাফনের দায়িত্ব দেওয়া হয়েছে।
–আশরাফুল মামুন
Posted ১০:৩৫ পিএম | সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya