শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঝুলছিল রিকশা চালকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:31 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঝুলছিল রিকশা চালকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার শহর থেকে শাকিল মিয়া (২০) নামের এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১ দিকে উত্তর শেরপুরে এ ঘটনা ঘটে। শাকিল মিয়া জেলার নাসিরনগর উপজেলার কদমতলী গ্রামের মো. জিলন মিয়ার ছেলে। তিনি জনৈক বশির আহমেদের ভাড়া বাড়িতে বাস করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাকিল মিয়া পেশায় একজন রিকশা চালক ছিলেন। শাকিল রোববার সকালে সবার অজান্তে শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৩১ পিএম | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

The Daily Sarod |