জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 7:58 pm
ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শারীরিক প্রতিবন্ধীদের ৪ বিভাগীয় হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (১৪ অক্টোবর) সকালে শুরু হওয়া এই টুর্নামেন্ট দেখতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক চিত্র নায়িকা নাসরিন আক্তার নিপুণ এলেন হেলিকপ্টারে চড়ে। নামলেন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে। নিপুন শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ক্রিকেট দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
স্টেডিয়ামে নায়িকা নিপুন তার বক্তব্যে বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি শুধু একটি সিনেমা নয়। এটিতে উঠে এসেছে বাংলার ইতিহাস। বাংলার যে একটি কালো অধ্যায় রয়েছে সেটিও আপনারা এটা থেকে জানতে পারবেন। একজন মুজিব কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন সেটাও উঠে এসেছে।’
নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।টুর্ণামেন্টটির আয়োজক করেছে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন। মোট চারটি বিভাগ এতে অংশ নিচ্ছে ৪৫জন শারীরিক প্রতিবন্ধী। রবিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Posted ৭:৫৮ পিএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya