শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে-ফিলিস্তিনের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:07 pm

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে-ফিলিস্তিনের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

দখলদার ইসরাইলের আগ্রাসন এবং নির্বিচারে নিরপরাধ মুসলিমদের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মোবারক উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা মো. সাজিদুর রহমান, মুফতী বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা তানভির আহমেদ, মুফতী মো. জাকারিয়া, মুফতী মো. এনামুল হাসান।

এসময় বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব। ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান তারা। পরে মাদ্রসা প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামাদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের পাওয়ার হাউজ রোড মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

The Daily Sarod |