শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজিএফসিএল’র পাঁচ গ্যাস ক্ষেত্রের ৩৯ কূপ থেকে ১০৫৩ কোটি টাকার গ্যাস বিক্রি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:58 pm

বিজিএফসিএল’র পাঁচ গ্যাস ক্ষেত্রের ৩৯ কূপ থেকে ১০৫৩ কোটি টাকার গ্যাস বিক্রি

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ তাদের পরিচালিত পাঁচটি গ্যাস ক্ষেত্র থেকে ২০২২-২৩ অর্থবছরে ১০৫৩ কোটি টাকার গ্যাস এবং ১০১ কোটি টাকার প্রেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি করেছে। সদ্য বিদায়ী অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে ৯৩৫ কোটি টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার একটি হোটেল বিজিএফসিএল’র ৬৮ তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সুলতান ও পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।

বিজিএফসিএল’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএফসিএল’র পাঁচটি গ্যাস ক্ষেত্রের উৎপাদনরত ৩৯টি কূপ থেকে ২০২২-২৩ অর্থবছরে প্রতিদিন গড়ে ৫৯৮ মিলিয়ন ঘটফুট গ্যাস এবং গ্যাসের উপজাত হিসেবে দৈনিক ৪০০ ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়েছে। আলোচ্য অর্থবছরে ৬,১৭৪ দশমিক ৩৫ এমএমসিএম গ্যাস বিক্রি বাবদ ১,০৫৩ দশমিক ৬০ কোটি টাকা এবং ২৩০ দশমিক ৩৯ লক্ষ পেট্রোলিয়ামজাত দ্রব্য বিক্রি বাবদ ১০১ দশমিক ৯০ কোটি টাকা আয় করেছে। বিদায়ী অর্থবছরে সরকারি কোষাগারে ৯৩৫ দশমিক ৩২ কোটি টাকা জমা দিয়েছে বিজিএফসিএল।

Facebook Comments Box

Posted ১১:৫৮ পিএম | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

The Daily Sarod |