শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বিজয়নগরে রফিকুল ইসলাম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:59 pm

বিজয়নগরে রফিকুল ইসলাম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামপুর কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (৯ অক্টোবর) কলেজের হল রুমে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু, এনায়েত মাষ্টার,প্রভাষক মো. সুহেল সরকার, মো. হাফিজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই সবাইকে মাদকমুক্ত থাকতে হবে এবং লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

The Daily Sarod |