স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:20 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সম্প্রতি এমরানুর রহমানের নিপু নামে এক যুবককে মাদক ব্যবসায়ীর এলোপাতাড়ি নৃশংস হামলার বিচার দাবী করা হয়।
বুধন্তি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক শিল্পপতি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, কৃষকলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. নাজির মিয়া, নিউ লাইন গ্রুপের এমডি লায়ন আকরাম খান, এলাইন্স প্রোপার্টিজ লিমিটেডের পরিচালক মো. ইয়ামিনুল হক, ইজাজুর রহমান রাকিব, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান প্রমুখ প্রমুখ।
সভায় বক্তারা এমরানুর রহমান নিপুর উপর হামলা কারী মাদক ব্যবসায়ী কাজী মাহমুদুল হাসান শারেকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন এবং ইসলামপুর তথা বুধন্তি ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের আস্তানা ঘুরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহন করা হয়।
এসময় অনুষ্ঠানে মঞ্চের সামনে বসা মাদক ব্যবসায়ী মিনার মিয়াকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
Posted ১১:২০ পিএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya