শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:54 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় মিয়া (২২) নামে এক তরুণ মারা গেছে। শুক্রবার (০৬ অক্টোবর) জেলা সদরের গোকর্ণঘাট এলাকায় শুক্রবার দুপুরে রশিতে ভেজা কাপড় শুকাতে গিয়ে এই ঘটনা ঘটে। হৃদয় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের হোসেন মিয়ার ছেলে। তবে তারা গোকর্ণঘাট এলাকার পশ্চিম পাড়ায় ভাড়া থাকতো।।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোসল শেষে হৃদয় ভেজা কাপড় রশিতে শুকাতে দেয়। এ সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে কাপড়ের স্পর্শ লাগে। এতে গুরুতর আহত হৃদয়কে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

The Daily Sarod |