শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে মানসিক বিকারগস্ত বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:32 pm

নবীনগরে মানসিক বিকারগস্ত বৃদ্ধের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইমান হোসেন (৬০) নামে এক বৃদ্ধ কেড়ি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমান হোসেনের মৃত্যু হয়।

এরআগে, মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামে নিজ বাড়িতে কেড়ির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ইমান হোসেন একই এলাকার মৃত বাসু মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানান, ইমান হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। দারিদ্র্যের কারণে হতাশা থেকে তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়ে। এ সুযোগে সবার অজান্তে কেড়ির পোকা মারার ট্যাবলেট খেয়ে ইমান হোসেন আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে আসলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক বৃদ্ধ কেড়ি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩২ পিএম | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

The Daily Sarod |