শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিতে মাটিরঘর ধসে ভাই-বোনের মৃত্যু, মা-বাবাসহ ৩জন আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 3:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিতে মাটিরঘর ধসে ভাই-বোনের মৃত্যু, মা-বাবাসহ ৩জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রচণ্ড বৃষ্টিতে মাটিরঘর ধ্বসে রাফিন (১২) ও মিশু (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই ভাইবোন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান।

এ ঘটনায় মৃতদের বাবা মন্নাফ (৪৫), মা রোকসানা (৩০) ও বোন ইশু (১০) আহত হয়েছেন। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মন্নাফ একজন কৃষিজীবি। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটিরঘরে বসবাস করতেন। রাতে সবাই একসঙ্গে ওই মাটিরঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে প্রচণ্ড বৃষ্টি হলে তাদের ঘরটি ধসে পড়ে। এতে তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন।
পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাফিন ও মিশুকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের মধ্যে ইশুকে আশঙ্কাজক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৩:২৯ পিএম | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |